যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নির্বাচনের ছয় দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই ডজনের বেশি শীর্ষ কৌশলবিদ একটি ব্যক্তিগত ভিডিও বৈঠকে যোগ দেন।সবার মন খারাপ ছিল। বৈঠক শুরু হয় সায়ানাইড নিয়ে কথা বলে।প্রেসিডেন্টের প্রধান জনমত জরিপকারী টনি ফাব্রিজিও জিজ্ঞাসা করেন, ‘আগে সাদা বড়ি খাবেন, নাকি কালো বড়ি?’রিপাবলিকান পার্টির শীর্ষ তথ্য পরামর্শকদের একজন টিম সেলার দুটি সম্ভাবনার কথা বলেন।
প্রথম সম্ভাবনা হলো ৪০ কোটি ডলারের ‘মাগা ইনকরপোরেটেড’ (ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি রাজনৈতিক তহবিল সংগ্রহকারী সংগঠন) সুপার পিএসি ঠিক সেই ভোটারদের কাছে পৌঁছেছে, যাদের কাছে তারা যেতে চেয়েছিল এবং যাঁরা ভোট দেবেন বলে আশা করা হয়েছিল।
তিনি বলেন, ‘এটাই আশাবাদী সম্ভাবনা।’ অন্য সম্ভাবনা ছিল বড় পরাজয়।প্রেসিডেন্টের মধ্যবর্তী নির্বাচনের কৌশল দেখার জন্য হোয়াইট হাউস ছেড়ে যাওয়া জেমস ব্লেয়ার বলেন, ‘আমি আমার শেষকৃত্যের ব্যবস্থা করে রাখছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।