advertisement
advertisement

অভিমান থেকে ছাদবাগান, এখন ছাদজুড়ে শতাধিক ফল ও ফুলের গাছ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ণ
অভিমান থেকে ছাদবাগান, এখন ছাদজুড়ে শতাধিক ফল ও ফুলের গাছ

ফলগাছের পরিচর্যা করছেন ছাদবাগানি তানজিদ। ৩১ অক্টোবর দুপুরে জামালপুর শহরের শাহপুর এলাকায়

advertisement

একতলা বাড়িটি ১ হাজার ৬০০ বর্গফুটের। ছাদজুড়ে প্লাস্টিকের ছোট–বড় ড্রাম কেটে সারি সারি বসানো হয়েছে দেশি–বিদেশি নানা প্রজাতির ফলগাছ। আছে ফুলের গাছও। জামালপুর শহরের শাহপুর এলাকার এই ছাদবাগান গড়ে তুলেছেন তানজিদ ইসলাম (২৬)।ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তানজিদ। তিনি তোফাজ্জল হোসেন ও মনোয়ারা বেগম দম্পতির ছোট ছেলে। স্কুলজীবন থেকেই গাছের প্রতি তাঁর আকর্ষণ।

সেই টান থেকেই একটু একটু করে গড়েছেন বাগানটি। এখন সেখানে প্রায় ৭০ ধরনের ফলদ ও ৫০ ধরনের ফুলগাছ আছে।ফলের মধ্যে রয়েছে কমলা, আঙুর, পেয়ারা, মাল্টা, চেরি, সফেদা, জাম, আনার, ডালিম, সবুজ আপেল, ড্রাগন, লেবু প্রভৃতি। এ ছাড়া ফুলের মধ্যে রয়েছে গোলাপ, জবা, রঙ্গন, বাগানবিলাস, হাসনাহেনা, বেলি, কাঁটামুকুট, কাঠগোলাপ প্রভৃতি।তানজিদ ইসলাম, ছাদবাগানিসেদিন মা খুব কষ্ট পেয়েছিলেন।

মায়ের মন খারাপ দেখে আমিই তখন বলেছিলাম, চলো, ফুল লাগবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর