advertisement
advertisement

স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলার

advertisement

হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প।ওই পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প মিলারকে ‘সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন’ বলেও উল্লেখ করেন।

তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের দায়িত্বে ছিলেন।ট্রাম্প জানান, আগামী সোমবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন স্টিফেন মিলার। এ পদে তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। সুসি ছিলেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।সুসির বিষয়ে ট্রাম্প ওই পোস্টে লিখেন, ‘চিফ অব স্টাফ হিসেবে সুসির সেবার জন্য আমি ধন্যবাদ জানাই।

তিনি অসাধারণ কাজ করেছেন।’ট্রাম্প আরও জানান, সুসি ওয়াইলস এখন ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়িত্বে যুক্ত হবেন।হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে সুসিকে বেছে নিলেন ট্রাম্পট্রাম্পের দুই মেয়াদে ঘনিষ্ঠ সহযোগী এবং শীর্ষ উপদেষ্টাদের একজন হিসেবে পরিচিত স্টিফেন মিলার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর