advertisement
advertisement

খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, লাফ দিয়ে বাঁচলেন চালকের সহকারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, লাফ দিয়ে বাঁচলেন চালকের সহকারী

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

advertisement

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।অগ্নিকাণ্ডের সময় বাসটিতে চালকের সহকারী ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন লাগার পর তিনি লাফ দিয়ে নিচে নেমে এলে প্রাণে বেঁচে যান।ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের স্টেশনের অবস্থান।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর ১০ মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরেই ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থান। আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া থেকে তোলাখাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসচালকের সহকারী এর ভেতরে ঘুমাচ্ছিলেন।

ভোর চারটার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর