advertisement
advertisement

ডায়েটের ধার ধারেন না, গ্ল্যামার ধরে রাখতে কী করছেন এই অভিনেত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
ডায়েটের ধার ধারেন না, গ্ল্যামার ধরে রাখতে কী করছেন এই অভিনেত্রী

র‍্যাচেল ব্রুক স্মিথ। ছবি: ইনস্টাগ্রাম

advertisement

র‍্যাচেল ব্রুক স্মিথ। ছবি: ইনস্টাগ্রামকঠোর ডায়েট পথে হাঁটেন না হলিউড অভিনেত্রী র‍্যাচেল ব্রুক স্মিথ। বরং তিনি বিশ্বাস করেন, সুস্থ থাকতে প্রয়োজন পছন্দের জীবনযাপন। তাঁর মতে, শুধু শরীর নয়, কী খাচ্ছেন এবং কতটা মানসিক চাপে থাকছেন, তার প্রভাব পড়ে চেহারা ও সামগ্রিক সুস্থতার ওপরও। আজ এই অভিনেত্রীর জন্মদিন।

অভিনয়, নাচ, শরীরচর্চা আর অন্যকে অনুপ্রাণিত করার কাজ—সব মিলিয়ে নিজের মতো করে জীবন গড়ে তুলেছেন তিনি।অ্যারিজোনার ফিনিক্সে বেড়ে উঠেছেন র‍্যাচেল। ছোটবেলায় ছিলেন প্রতিযোগিতামূলক জিমন্যাস্ট। তবে জিমন্যাস্টিকসের চেয়ে পরিবেশনা, নাচ ও অভিনয়ের প্রতিই তাঁর আগ্রহ ছিল বেশি। স্কুলজীবন থেকেই অভিনয় ও নাচে এতটাই ব্যস্ত থাকতেন যে অনেক সময় ঘুমানোরও সুযোগ হতো না। তাঁর স্বপ্ন ছিল ভালো পারফর্মিং আর্টস বিভাগ আছে, এমন একটি কলেজে পড়বেন।

এরপর লস অ্যাঞ্জেলেসে গিয়ে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার গড়বেন।র‍্যাচেল ব্রুক স্মিথ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর