ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ; এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ অন্যরা
দেশের বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ৪০ বছর পূর্ণ করেছে। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। একই সময়ে শেয়ারধারীদের ১৮৩ কোটি টাকা লভ্যাংশ এবং সরকারকে ৮৮ কোটি টাকা কর দিয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি এবং সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।