advertisement
advertisement

অক্টোপাসের কৌশল কাজে লাগিয়ে তৈরি করা হবে রোবট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
অক্টোপাসের কৌশল কাজে লাগিয়ে তৈরি করা হবে রোবট

অক্টোপাস

advertisement

অসম্ভব রকমের সরু ফাঁকফোকর দিয়ে অনায়াসে গলে যেতে পারে অক্টোপাস। তবে প্রাণীটি কীভাবে এই অবিশ্বাস্য কাজটি করে, বিজ্ঞানীরা এবার তার বিস্তারিত প্রক্রিয়া উদ্‌ঘাটন করে রোবট তৈরির পরিকল্পনা করছেন।মানুষের মতো শক্ত কোনো কঙ্কাল অক্টোপাসের নেই। এদের শরীর ‘পেশিবহুল হাইড্রোস্ট্যাট’ দিয়ে গঠিত। ফলে আটটি বাহু ইচ্ছেমতো বাঁকানো যায় এবং শরীরের মধ্যভাগও রূপ বদলাতে পারে।

এমনকি সরু জায়গায় ঢোকার সময় শরীর সংকুচিত হলেও প্রধান রক্তনালিগুলোর পেশিব্যবস্থা রক্ত সঞ্চালন সচল রাখে।পাথুরে উপকূলে বসবাসকারী অক্টোপাসগুলো মূলত শিকারি প্রাণীর হাত থেকে বাঁচতে এবং দুর্গম কোণে থাকা শিকার ধরতে বাহুর স্পর্শকাতর অনুভূতি ব্যবহার করে সরু ফাটলগুলো পরীক্ষা করে। সিঙ্গাপুর ও ইতালির গবেষকেরা দেখেছেন, ছোট গর্ত দিয়ে গলতে এরা মূলত দুটি কৌশল বেছে নেয়।

গর্তের মুখটি যদি অক্টোপাসের দুই চোখের দূরত্বের চেয়ে চওড়া হয়, তবে তারা তিন ধাপের প্রক্রিয়া অনুসরণ করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর