advertisement
advertisement

সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে

ম্যানচেস্টার ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার তলানীতে নেমে যাওয়ার শঙ্কায়

advertisement

ম্যানচেস্টার সিটির হারে ম্যানচেস্টার ইউনাইটেড দুঃখ পাচ্ছে—এমন নজির খুব একটা নেই। নগর প্রতিদ্বন্দ্বীদের ভালো না চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এবার সেই সিটির হারেই বিপাকে পড়েছে ইউনাইটেড। গতকাল রাতে প্রিমিয়ার লিগে সিটি ৩-১ গোলে হেরেছে নটিংহাম ফরেস্টের হারে।সিটির এই হারে অবনমন অঞ্চলে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে ৪০ বছরের মধ্যে এই প্রথম মৌসুমের এই পর্যায়ে অবনমন অঞ্চলে থেকে দিন শেষ করতে হলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিকে।অবশ্য ইউনাইটেডের এমন অনবমনে সিটির হারের চেয়েও নটিংহাম ফরেস্টের জয়ের অবদানই বেশি। পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা নটিংহাম লিগে তিন ম্যাচ পর জয় পেয়েছে, যাতে মোট ৯ পয়েন্ট নিয়ে তা ১৬ নম্বরে উঠে এসেছে।

আর নটিংহাম এগিয়ে যাওয়াতেই পয়েন্ট তালিকায় তিন ধাপ নিচে নেমে অবনমন অঞ্চলে চলে গেছে মাইকেল ক্যারিকের দল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর