advertisement
advertisement

সাইবার নিরাপত্তায় ক্রিটিক্যাল রেটিং পেল ওপেনএআইয়ের নতুন এআই মডেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
সাইবার নিরাপত্তায় ক্রিটিক্যাল রেটিং পেল ওপেনএআইয়ের নতুন এআই মডেল

চ্যাটজিপিটি

advertisement

পরীক্ষামূলকভাবে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি-৬ সাইবার’ চালু করেছে ওপেনএআই।

সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করার পাশাপাশি সেগুলো কাজে লাগিয়ে সম্ভাব্য হামলার কৌশল পরীক্ষা এবং ত্রুটি সমাধানের জন্য তৈরি এআই মডেলটিকে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ‘ক্রিটিক্যাল’ বা সংকটজনক পর্যায়ের সক্ষমতাসম্পন্ন মডেল হিসেবে শ্রেণিবদ্ধ করেছে ওপেনএআই।ওপেনএআইয়ের তথ্যমতে, নিরাপত্তা মূল্যায়নে আগের সংস্করণের তুলনায় জিপিটি-৬ সাইবারকে উচ্চতর ঝুঁকির শ্রেণিতে রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির নিরাপত্তা কাঠামোয় আগের মডেল জিপিটি-৫.৬ সাইবারের রেটিং ছিল ‘হাই’ বা উচ্চ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর