স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে স্টারলিংক
বিশ্বজুড়ে উচ্চগতির কৃত্রিম উপগ্রহনির্ভর (স্যাটেলাইট) ইন্টারনেট পৌঁছে দিতে দ্রুত প্রসার ঘটাচ্ছে ইলন মাস্কের স্পেসএক্সের ‘স্টারলিংক’।
স্থলভাগে কোনো ধরনের অপটিক্যাল ফাইবার তার না টেনেও দুর্গম পাহাড়ি অঞ্চল, মরুভূমি কিংবা গভীর সমুদ্রে সরাসরি নিরবচ্ছিন্ন নেট–সংযোগ নিশ্চিত করাই এই প্রযুক্তির মূল লক্ষ্য।যেভাবে কাজ করেপ্রচলিত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে ৩৫ হাজার কিলোমিটারের বেশি উঁচুতে অবস্থান করায় তথ্য আদান-প্রদানে বেশ সময় লাগে, যা প্রযুক্তির ভাষায় ‘হাই ল্যাটেন্সি’ হিসেবে পরিচিত।
বিপরীতে স্টারলিংক ব্যবহার করে পৃথিবীর অনেক কাছাকাছি থাকা লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, যার উচ্চতা সাধারণত মাত্র ৫৫০ কিলোমিটার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।