আব্দুল আহাদ, ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী
আমার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে। বর্তমানে ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছি।প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি। দিনের শুরুতেই ঠিক করে নিই, সারা দিন কী পড়ব, কী কাজ করব। এরপর কিছুটা সময় কাটাই অনলাইনে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর পড়ে। প্রথম আলো, যমুনা টিভি, সময় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুসরণ করি।
দেশের ঘটনাপ্রবাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও নজর রাখি। কিন্তু সকালবেলাতেই যুদ্ধ, সহিংসতা, দুর্নীতি, জলবায়ু সংকটসহ একের পর এক নেতিবাচক খবর পড়তে গিয়ে কখনো কখনো মনে অস্থিরতা তৈরি হয়। মনে হয়, পৃথিবী যেন দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে।অথচ আমাদের সমাজে এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি হয়নি। অনেক তরুণ-তরুণী নিজের মানসিক কষ্ট প্রকাশ করতে সংকোচ বোধ করেন।
আমি এমন একটি সমাজ চাই, যেখানে মানুষ নির্ভয়ে নিজের সমস্যার কথা বলতে পারবেন, প্রয়োজনীয় সহায়তাও পাবেন।পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, উপন্যাস ও পত্রিকা পড়তে ভালোবাসি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।