এআই মানে শুধু চ্যাটবট নয়
জানুয়ারি ২০২৬-এর এক জরিপ-বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এআই কীভাবে লেখা শেখে, এই প্রশ্নে ৬১ শতাংশ উত্তরদাতা ভুল উত্তর বেছেছেন। আর মাত্র অর্ধেক মানুষ জানেন যে জেনারেটিভ এআই অনেক সময় বানিয়েও (মিথ্যা) বলে! এই ফাঁকটা পূরণ করতে চলুন কিছু ভুল ধারণা বা মিথ একে একে যাচাই করে নিই।মিথ ১: এআই মানেই শুধু চ্যাটবট।
সত্য: ফোনের মুখচেনা, ব্যাংকের জালিয়াতি শনাক্ত, ম্যাপের পথনির্দেশ—সবখানেই এআই আছে।মিথ ২: এআই সার্চ ইঞ্জিনের মতো তথ্য খুঁজে আনে। সত্য: সে অনেক সময় শেখা প্যাটার্ন থেকে উত্তর তৈরি করে, তাই ভুলও হতে পারে।মিথ ৩: যন্ত্র নিরপেক্ষ, তাই পক্ষপাতহীন। সত্য: মেশিন যে তথ্য থেকে শেখে, তার বৈষম্যও শিখে ফেলতে পারে। তাই এর উত্তরেও বৈষম্য থাকতে পারে।মিথ ৪: এআই শুধু প্রযুক্তিবিদদের জন্য।
সত্য: কৃষক, শিক্ষক, দোকানদার, গৃহিণী—সবাই ব্যবহার করছেন, অনেক সময় নিজের অজান্তেই।মিথ ৫: এআই ব্যবহার করলে নিজের চিন্তা আর লাগে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।