‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকদের একাংশ। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে
দেশে ডায়াবেটিসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে প্রায় আড়াই কোটি মানুষ এই রোগে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৭ শতাংশ এখন ডায়াবেটিসে আক্রান্ত। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা এবং অসচেতনতা এ রোগের ঝুঁকি বাড়ায়।
‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব পরামর্শ দেন চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়। আয়োজক বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। প্রচার সহযোগী প্রথম আলো।চিকিৎসকেরা বলেন, ডায়াবেটিস একবার হলে সাধারণত পুরোপুরি নিরাময় করা যায় না।
তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং জটিলতা শনাক্তে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা—এই বিষয়গুলোতে ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।