advertisement
advertisement

কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

চিকিৎসক নাবিলা নুসরাত

advertisement

পটুয়াখালীর কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার আজিমপুর গ্রামের বটতলা–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নাবিলা নুসরাত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যাথলজি বিভাগে এমডি কোর্সে ছিলেন।

তাঁর স্বামী বরিশাল সদর উপজেলার মাইনুল ইসলামও পেশায় চিকিৎসক।কলাপাড়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা নুসরাত, তাঁর স্বামী ও আরও দুই সহকর্মী কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণে যান। গতকাল শনিবার বিকেলে তাঁরা কুয়াকাটার মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধ বিহার এলাকায় ঘুরতে যান।

সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে করে কুয়াকাটা এলাকায় ফেরার পথে তাঁদের বহন করা যানটি গাছের সঙ্গে ধাক্কা খায়।এতে নাবিলার মাথায় গুরুতর জখম হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর