পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রোববার সকালে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায়
সাভারে পোশাক কারখানা খোলার পর আবার ২০টিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের অসন্তোষের পর আজ রোববার সকালে নির্ধারিত সময়ে কারখানায় হাজির হয়েছেন শ্রমিকেরা। সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় কাজ চলছে। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখায় সেগুলোয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আরও কয়েকটি কারখানাও ছুটি দেয়।
এদিকে কিছু শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।দুপুর ১২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাভার ও আশুলিয়ায় কারখানাগুলোয় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।
পাশাপাশি আরও কয়েকটি কারখানাও ছুটি দিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।