advertisement
advertisement

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে

advertisement

শেখ হাসিনা দেশে ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে—এমনটা কখনোই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা এখন ভারত থেকে আওয়াজ দিচ্ছেন, ‘এই যাব, এই করব।’ ভারত থেকে আওয়াজ দিয়ে তিনি মনে করছেন, দেশে ফিরে আসবেন আর সবাই তাঁকে ঢাকঢোল, করতাল বাজিয়ে সংবর্ধনা জানাবে। তিনি দিবাস্বপ্নের মধ্যে রয়েছেন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলার মাটি, বীর সন্তানদের জন্ম দেওয়া এই মাটিতে কোনো পলাতক, ভীতু, শৃগালের মতো যারা পালিয়ে যায়, যারা নিজেদের দেশের সন্তানের রক্ত পান করতে দ্বিধা করে না, তারা আবার উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ মেনে নেবে, এটা হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর