advertisement
advertisement

তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবন

advertisement

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে, বিশেষ করে তারল্যসংকটে থাকা বেসরকারি ব্যাংকগুলোতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানত (এফডিআর) রাখা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত কমিটি।মেয়াদ শেষ হওয়ার পরও আমানতের অর্থ তুলে না নেওয়া এবং নীতিমালার বাইরে অতিরিক্ত অর্থ বিনিয়োগের বিষয়ে ক্ষোভ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

একই সঙ্গে ভবিষ্যতে বন্দর কর্তৃপক্ষের সব অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার সুপারিশ করা হয়েছে।রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত কমিটির বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়েছিল, তারল্যসংকটে থাকা ৬টি ব্যাংকে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি স্থায়ী আমানত রাখা হয়েছে।

ব্যাংকগুলো হলো পদ্মা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ ও ইউনিয়ন ব্যাংক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর