ইসরায়েলের মাকাবিয়া ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। জার্মানির বার্লিনে চ্যান্সেলরের কার্যালয়ে। ৬ নভেম্বর ২০২৬
জার্মানির মুসলিম অভিবাসীদেরকেও দেশটিতে হওয়া হলোকাস্ট বা ইহুদি গণহত্যার ঐতিহাসিক দায়দায়িত্ব স্বীকার করতে হবে। এই দায়িত্ব যাঁরা স্বীকার করবেন না, তাঁদের জার্মানি ছেড়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।জার্মানির রাজধানী বার্লিনে গত শুক্রবার ইহুদি ক্রীড়াবিদদের এক সংবর্ধনা অনুষ্ঠানে মের্ৎস এ কথা বলেন। জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) সূত্রে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম বার্লিনার জাইটুং।
বার্লিনে চ্যান্সেলরের কার্যালয়ে ২০২৬ সালের ‘মাকাবিয়া’ ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরায়েলে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ইহুদিদের এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। এটি ‘ইহুদি অলিম্পিক’ নামেও পরিচিত।অনুষ্ঠানে একজন বাস্কেটবল প্রশিক্ষক মের্ৎসকে বলেন, তাঁর দলের ইহুদি ক্রীড়াবিদেরা জার্মানির রাস্তায় ডেভিডের তারকা চিহ্নসংবলিত লাল মাকাবি ট্রেনিং জ্যাকেট পরে বের হতে ভয় পান।
কারণ, এ কারণে তাঁদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।মাকাবিয়া ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস (মাঝে)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।