advertisement
advertisement

‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান, তারপর এড শিরানের সফরে যা ঘটল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান, তারপর এড শিরানের সফরে যা ঘটল

এড শিরান

advertisement

মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে মার্কিন র‍্যাপার ম্যাকলমোরকে অ্যাড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়ার পর এখন সফর থেকে সরে দাঁড়িয়েছেন ট্যুরের সব সহশিল্পী। তাঁদের মধ্যে আছেন সংগীতশিল্পী ও প্রযোজক ফিনিয়াস, আইরিশ গায়ক-গীতিকার অ্যারন রো ও ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম।

শিরানের সঙ্গে লাইভ পারফর্ম করা আইরিশ লোকসংগীতের ব্যান্ড বিওগাও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।বিলি আইলিশের ভাই ও দীর্ঘদিনের সংগীত সহযোগী ফিনিয়াস গতকাল ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার কারণে শিল্পীদের চুপ করিয়ে দেওয়া উচিত নয়।’ গতকাল ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে লুকাস গ্রাহাম বলেন, ‘যুদ্ধ, বেসামরিক মানুষের মৃত্যু কিংবা শিশুদের বেড়ে ওঠার অধিকার নিয়ে কথা বলার স্বাধীনতা শিল্পীদের থাকা উচিত।

অর্থ বা ক্ষমতা দিয়ে ঠিক করে দেওয়া উচিত নয়, কে কথা বলতে পারবে কিংবা কোন মানুষের দুর্ভোগের কথা বলা যাবে।’অ্যারন রো গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শিরান তাঁর বন্ধু এবং তাঁর ক্যারিয়ারে শিরানের অবদান অনেক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর