চট্টগ্রামের পাল্টা মনসার আসরের ছবি অবলম্বনে প্রথম আলো গ্রাফিকস
লৌকিক দেব-দেবীর মাহাত্ম্য কীর্তন করে রচিত আখ্যানমূলক পদ্য মঙ্গলকাব্য। এই কাব্যধারার প্রধান আখ্যান ও কাহিনিগুলোর বৈশিষ্ট্য স্বমহিমায় উজ্জ্বল। যার প্রধান বৈশিষ্ট৵ তার কাব্যরীতি ও বিষয়বস্তু। মঙ্গলকাব্যরীতির বেশ কিছু গ্রন্থের নাম পাওয়া যায়। এর মধ্যে দেবলোক ও মর্ত্যলোক মিলে রচিত আখ্যান ‘পদ্মাপুরাণ’। কালকেতু ও ফুল্লরার কাহিনি বা দেবী চণ্ডীর মহিমা নিয়ে রচিত আখ্যান ‘চণ্ডীমঙ্গল’।
রাঢ় অঞ্চলের লৌকিক দেবতা গৌড়ের রাজা ও মহাপ্রতাপশালী লাউসেনের কাহিনি বা ‘ধর্মঠাকুর’-এর মাহাত্ম্য নিয়ে রচিত আখ্যান ‘ধর্মমঙ্গল’ কাব্য অন্যতম।এ ছাড়া মঙ্গলকাব্য রীতিতে দেবদেবী উপজীব্য করে রচিত কিছু ছোট আখ্যান রয়েছে। অন্নদামঙ্গল কাব্য, শিবায়ন বা শিবমঙ্গল, কালিকামঙ্গল, সারদামঙ্গল, শীতলামঙ্গল, কমলামঙ্গল ইত্যাদি।
মনে করা হয় ১৩০০ থেকে ১৮০০ সালের মধ্যে রচিত এসব আখ্যান মধ্যযুগের বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ।এই মঙ্গলকাব্য ধারার অন্যতম আখ্যান পদ্মাপুরাণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।