advertisement
advertisement

বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক

সিলেট টেস্ট ড্র করে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ দল

advertisement

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কারোরই যে মাঠ ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না, তা তাঁদের কাছে না শুনেও বলে দেওয়া যায়। আলোক স্বল্পতায় খেলা বন্ধ না হলেও যে সিলেট টেস্ট তারা জিতে যেত, তা নয়। কিন্তু অন্তত চেষ্টা তো করা যেত; আলো কম থাকায় তা থেমে গেছে আধঘণ্টা আগেই।৩৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৮৪ রান তোলার পর খেলা থেমে যাওয়ায় স্বস্তিতে থাকার কথা বাংলাদেশের খেলোয়াড়দের।

এই টেস্টে তাঁরা যা খেলেছেন, তাতে ড্র নিয়ে সন্তুষ্ট না থেকে উপায় নেই। অবশ্য চাইলে এখন এই প্রশ্নও তুলে দেওয়া যায়, বাংলাদেশ আসলে জিততে চেয়েছে তো?স্বাগতিক হিসেবে তাদের চাওয়া অনুযায়ীই উইকেট তৈরি হওয়ার কথা। সিলেটে চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট যেরকম বোলারদের জন্য প্রায় কিছুই রাখেনি, সেখানে কোনো ফল বের হওয়া কঠিন কাজই ছিল।

তাও যে বাংলাদেশ ড্র করতে পেরেছে, ওই কৃতিত্বের প্রায় পুরোটাই তাওহিদ হৃদয়ের।প্রথম ইনিংসে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তো করেছিলেনই, দ্বিতীয় ইনিংসেও তিনি দলের বিপর্যয় ঠেকিয়ে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর