advertisement
advertisement

মুকুট তুলে দেওয়ার রাতে হাই-ফ্যাশন ইভনিং গাউনে মিথিলা, দেখুন ৯টি ছবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
মুকুট তুলে দেওয়ার রাতে হাই-ফ্যাশন ইভনিং গাউনে মিথিলা, দেখুন ৯টি ছবি

অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার সাজপোশাক সব সময়ই আলোচিত। তাঁর সংগ্রহে আছে বিশ্বের বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের পোশাক, গয়না ও ব্যাগ। যেকোনো আয়োজনেই নানান রকম ফ্যাশনেবল পোশাক পরেন। ৭ নভেম্বর রাতেও তাঁকে দেখা গেল চোখধাঁধানো রূপে

advertisement

রাজধানীর আইসিসিবি মিলনায়তনে ৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত হলো ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬। আর সেখানে উপস্থিত ছিলেন গতবারের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। ২০২৬ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছেন সামিরা খান মাহি। মিথিলা তাঁর মুকুটটি তুলে দিয়েছেন মাহির মাথায়। তবে অনুষ্ঠানে বিউটি কুইন হিসেবেই মঞ্চে প্রবেশ করেন মিথিলা। এদিন তাঁর পরনে থাকা ইভনিং গাউনটি বিশেষভাবে নজর কাড়ে।

ছবিতে ছবিতে পোশাকটি সম্পর্কে জেনে নিনঅভিনেত্রী তানজিয়া জামান মিথিলার সাজপোশাক সব সময়ই আলোচিত। তাঁর সংগ্রহে আছে বিশ্বের বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের পোশাক, গয়না ও ব্যাগ। যেকোনো আয়োজনেই নানান রকম ফ্যাশনেবল পোশাক পরেন। ৭ নভেম্বর রাতেও তাঁকে দেখা গেল চোখধাঁধানো রূপেধোঁয়াছড়ানো মঞ্চে মিথিলা প্রবেশ করেন রাজকীয় ধাঁচের হাই–ফ্যাশন ইভনিং গাউনে।

এদিন তিনি নিজের মুকুটটি নতুন মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহির মাথায় পরিয়ে দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর