advertisement
advertisement

২৬, ২৭ নাকি ৩৩? গুগলের তথ্যে বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
২৬, ২৭ নাকি ৩৩? গুগলের তথ্যে বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া

সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক থেকে

advertisement

সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক থেকেজন্মদিন নিয়ে এবার বিপাকে পড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে তাঁর নিজের নামে তৈরি প্রোফাইলে জন্মসাল ঘিরে ভুল তথ্য রয়েছে। সেই তথ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও কৌতূহল প্রকাশ করেছেন এই নাট্য অভিনেত্রী। কারণ, বয়স নিয়ে সত্যটি সঠিক নয়। সাদিয়া আয়মান লিখেছেন, বয়সের তথ্য কোনো যাচাই–বাছাই না করেই কেউ গুগলে মনমতো তথ্য জুড়ে দিয়েছেন।

এ নিয়ে সাদিয়া মজা করে লিখেছেন, ‘গুগলে আমার নামে, আমার বয়স দিয়ে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে।’দুই আয়মানের দেখা, ছবিতে গুঞ্জনের জবাব দিলেন সাদিয়া আয়মানসাদিয়া আয়মান ছবি ফেসবুকে পোস্ট করেছেনজানা যায়, নানা কারণেই এই ভুল তথ্যের জন্য জটিলতা তৈরি হয়। কারণ, এখন প্রয়োজনে অনেকেই গুগল থেকে তথ্য নেয়।

এই তথ্য সংশোধন করা জরুরি বলে মনে করেন সাদিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর