advertisement
advertisement

আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থীর এইচএসসিতে সাফল্য

প্রথম আলো চর আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী মো. বেলাল হোসেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৩.৭৫ অর্জন করেছেন।

advertisement

অভাব-অনটন ও জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন মো. বেলাল হোসেন। শত বাধা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৩.৭৫ অর্জন করেছেন। তিনি প্রথম আলো চর আলোর পাঠশালার একজন সাবেক শিক্ষার্থী।কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর কুমরের বস এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেনের বাবা মো. শাহালম মিয়া এবং মা মোছা. বিউটি বেগম।

আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তাঁর শিক্ষাজীবনের পথ কখনো সহজ ছিল না। পড়াশোনার খরচ জোগাতে এবং পরিবারের প্রয়োজনে তাঁকে নিয়মিত দিনমজুরের কাজও করতে হয়েছে। দিনের পরিশ্রমে ক্লান্ত শরীর নিয়েও তিনি বই হাতে বসেছেন। অভাবের কাছে হার না মেনে শিক্ষার স্বপ্নকে বুকে ধারণ করে তিনি এগিয়ে গেছেন।এর আগে, ২০২৪ সালে ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.২২ পেয়ে এসএসসি পাস করেন বেলাল।

এরপর তিনি ভর্তি হন ভোগডাঙ্গা মডেল কলেজের বিএমটি শাখায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর