advertisement
advertisement

ঘরে আটকে রেখে, মাদক খাইয়ে যৌন নির্যাতন করেছেন আল-ফায়েদের ভাই সালাহ: বিবিসির কাছে নারীর অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ঘরে আটকে রেখে, মাদক খাইয়ে যৌন নির্যাতন করেছেন আল-ফায়েদের ভাই সালাহ: বিবিসির কাছে নারীর অভিযোগ

২০১০ সালে মারা যান সালাহ ফায়েদ

advertisement

মোহাম্মদ আল–ফায়েদের ভাই সালাহ ফায়েদের বিরুদ্ধে এক নারীকে স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলে পাচার, মাদক সেবন করিয়ে যৌন নির্যাতন এবং আটকে রাখার অভিযোগ উঠেছে। ওই নারী নিজেই বিবিসি স্কটল্যান্ডকে এ অভিযোগ করেছেন। মিসরীয় ধনকুবের মোহাম্মদ আল–ফায়েদ প্রিন্সেস ডায়ানার প্রেমিক দোদি আল–ফায়েদের বাবা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার সঙ্গে দোদি আল–ফায়েদও নিহত হন।

বিবিসি স্কটল্যান্ডের সঙ্গে কথা বলা ওই নারীর নাম জিল। এটি তাঁর ছদ্মনাম। ওই নারী বলেন, ১৯৯০-এর দশকে তিনি লন্ডনের বিখ্যাত বিলাসবহুল বিপণিবিতান হ্যারডসের তরুণ কর্মী ছিলেন। এখানে পোশাক, প্রসাধনী, গয়না, খাবারসহ নানা ধরনের পণ্য বিক্রি হয়। ১৯৯০–এর দশকে মোহাম্মদ আল–ফায়েদ এই বিপণিবিতানের মালিক ছিলেন।সেই সময় জিলকে একটি নির্বাহী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি ভেবেছিলেন, এটি সত্যি একটি প্রশিক্ষণ কর্মসূচি।

সেই বিশ্বাসেই তিনি এতে যোগ দিতে রাজি হয়েছিলেন।স্কটল্যান্ডে তাঁর ওপর চালানো নির্যাতনের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন জিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর