advertisement
advertisement

মিরপুরে ককটেল বিস্ফোরণে অটোরিকশাযাত্রী জমি ব্যবসায়ী আহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
মিরপুরে ককটেল বিস্ফোরণে অটোরিকশাযাত্রী জমি ব্যবসায়ী আহত

ককটেল বিস্ফোরণ

advertisement

রাজধানীর মিরপুরে ককটেল বিস্ফোরণে ওমর আলী (৬০) নামের এক জমি ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে দারুস সালাম থানার মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি অটোরিকশায় ছিলেন।আহত ওমর আলীকে প্রথমে স্থানীয় মিরপুর ইসলামী হাসপাতালে নেওয়া হয়।

পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।ঢাকায় ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুনঢাকা মেডিকেলে আহত ওমর আলীর মেয়ের জামাতা মাসুম জানান, তাঁর শ্বশুর অটোরিকশায় করে মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের স্প্লিন্টার তাঁর বাঁ হাঁটু, পায়ের গোড়ালি ও চোখে লাগে।

এতে তিনি আহত হন।ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ওমর আলীর চিকিৎসা চলছে বলে সেখানকার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।এর আগে সোমবার বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, পুরান ঢাকার আদালতপাড়াসহ ঢাকার কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।দাউ দাউ করে আগুন জ্বলছিল, বাসটি চলতে চলতে গিয়ে থামে মেট্রো স্টেশনের নিচে

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর