advertisement
advertisement

এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে

জাহিদ হোসেন

advertisement

জাহিদ হোসেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ। প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেছেন বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনজুরুল ইসলামবাংলাদেশের অর্থনীতি এখন কোথায় দাঁড়িয়ে আছে? বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ ও আশার জায়গা কোনগুলো?জাহিদ হোসেন: বাংলাদেশের অর্থনীতি একটি নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে।

বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন ও জরিপে সে চিত্রই পাওয়া যায়। আমাদের উন্নয়নের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি ছিল দারিদ্র্য কমানো। এখন সেটিই উল্টো দিকে যাচ্ছে। দরিদ্র মানুষের সংখ্যা ও হার দুটিই বাড়ছে। বড় ধরনের পরিবর্তন না এলে সামনের দিনেও এই প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।প্রবৃদ্ধিও দুর্বল হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে; যখন বাড়ছে না, তখনো উচ্চপর্যায়ে আটকে থাকছে। প্রকৃত মজুরি কমছে।

কর্মসংস্থান বৃদ্ধিতেও গতি নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর