advertisement
advertisement

রাজশাহীতে আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
রাজশাহীতে আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

লাশ

advertisement

রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাতে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্টহাউস আবাসিক–২–এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।ওই ব্যবসায়ীর নাম বুলবুল হোসেন (৪০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন।

তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, গতকাল বেলা তিনটা থেকে বুলবুলের কক্ষের সামনে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

রাত নয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, বুলবুল ব্যবসার কাজে শহরে এসে মাঝেমধ্যেই হোটেলে থাকতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর