advertisement
advertisement

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া

আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে সোনিয়া গান্ধী

advertisement

সোনিয়ার পাশ্চাত্য মূল্যবোধ তাঁকে বুঝিয়েছিল, দল চাইলেও, শরিকেরা চাইলেও তাঁর প্রধানমন্ত্রী হওয়া ঠিক হবে না। এর পাশাপাশি আরও এক সত্য, রাহুল ও প্রিয়াঙ্কাও চাননি তাঁদের মা কখনো দেশের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করুন। প্রধানমন্ত্রী হওয়া উচিত হবে কি না, সেই দোলাচলে সোনিয়া কম ভোগেননি। আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ তাঁর সেই দোলাচলের কাহিনি শুনিয়েছে সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সেই অধ্যায়ে সোনিয়া লিখেছেন, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের মাস কয়েক আগেই ওই বিষয় নিয়ে ছেলেমেয়ের সঙ্গে তিনি কথা বলেছিলেন। তাঁদের মন বুঝতে চেয়েছিলেন। কেমন ছিল সেই সময়কার তাঁর মানসিক পরিস্থিতি, ছেলে–মেয়ের মনেও তা নিয়ে কী চলছিল, কীভাবে মনের পাষাণভার নেমে গিয়েছিল, সেই বর্ণনায় সোনিয়া লিখেছেন, ‘ভোটের কয়েক মাস আগেই ছেলেমেয়ের সঙ্গে প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করি।

একজন মুখের ওপর সরাসরি জানতে চেয়েছিল, দল জিতলে তুমি কি প্রধানমন্ত্রী হতে চাও?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর