মেয়ের বিয়ের নিমন্ত্রণ যাচ্ছেন বিহারের বিধানসভার সদস্য অনন্ত সিং
মেয়ের বিয়েতে সবাইকে নিমন্ত্রণ জানিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন বিহারের বিধানসভার সদস্য অনন্ত সিং। সম্প্রতি দম্ভভরে ৯ জনকে হত্যার কথা বলে তিনি তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন। ভারতের বিহার রাজ্যের প্রভাবশালী এই নেতা ‘বাহুবলী’ নামেও পরিচিত। ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে। সে উপলক্ষে বিশাল ভোজের আয়োজন করতে যাচ্ছেন তিনি। এ আয়োজনে খরচের কোনো কমতি রাখা হচ্ছে না।
মোকামা আসনের এই বিধায়কের ভাষায়, আপনারা ‘সবাই আমন্ত্রিত’।অনন্ত সিংয়ের মেয়ের নাম শিবাঙ্গি সিং। তাঁর হবু বর ঋষিকেশ কুমার। বিহার রাজ্যের পাটনা জেলার মোকামা এলাকার গ্রাম লাদমায় তাঁদের পৈতৃক বাড়িতে বিয়ের মূল অনুষ্ঠান হবে। সেখানে বিয়ের অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে।অতিথিদের জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা থেকেই বোঝা যাচ্ছে, বিয়ের আয়োজন কতটা বিশাল হতে যাচ্ছে।
সেখানে প্রায় চার লাখ মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।