ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায়
মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহত হওয়া দুজন শ্রমিকের নাম জানা গেছে। তাঁরা হলেন স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) ও একই কারখানার সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)।ওই দুজনের শরীরে রাবার বুলেটে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ।
তিনি প্রথম আলোকে বলেন, ওই দুজন পোশাকশ্রমিককে আহত অবস্থায় আনা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।