advertisement
advertisement

বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
বিটলসের পল ম্যাককার্টনি গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক কীভাবে

পল ম্যাককার্টনি

advertisement

পল ম্যাককার্টনিগানের রয়্যালটি, সংগীতের স্বত্ব, বিশ্বজুড়ে কনসার্ট ও আবাসন খাতে বিনিয়োগ—এসব মিলিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনি। ফোর্বসের হিসাবে, ৮৪ বছর বয়সী সাবেক এই বিটলস সদস্যের মোট সম্পদের পরিমাণ অন্তত ১৪০ কোটি ডলার। তিনি বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী সংগীতশিল্পী। তাঁর ওপরে আছেন মার্কিন সংগীতশিল্পী জে-জেড ও টেইলর সুইফট।

লিভারপুলের শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা ম্যাককার্টনির ছোটবেলা থেকেই অর্থ উপার্জনের প্রতি আগ্রহ ছিল। যুদ্ধবিধ্বস্ত শহরে পরিবারের আর্থিক টানাপোড়েন দেখে তিনি একসময় সিদ্ধান্ত নিয়েছিলেন, অর্থ উপার্জনের চেষ্টা করবেন। সে লক্ষ্যেই তাঁর গান লেখা ও সংগীতের জগতে যাত্রা শুরু।

কিন্তু ১৯৬০–এর দশকে বিটলস বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠার পরও শুরুতে গানের বাণিজ্যিক সাফল্যের ন্যায্য হিস্যা পাননি তিনি।বিটলসের চুক্তি অনুযায়ী, ওই সময়ে প্রতিটি অ্যালবাম বিক্রিতে ব্যান্ডের সদস্যদের আয় ছিল এক পেনিরও কম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর