পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় ওয়াকিল হোসেনকে। আজ সকালে চট্টগ্রাম আদালতে
চট্টগ্রামে মো. হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুনের মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এই আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওয়াকিলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রিত একটি কিশোর গ্যাং ‘সেভেন স্টার’–এর সদস্যদের বিরুদ্ধে হৃদয়কে হত্যা করার অভিযোগ রয়েছে।গত ২৯ সেপ্টেম্বর রাতে কিশোর হৃদয়কে হত্যার ঘটনাটি ঘটে। চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলির বাসা থেকে হৃদয়কে ডেকে নিয়ে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হৃদয় ‘ফাইভ স্টার’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন।
দলটির সঙ্গে ওয়াকিলের নিয়ন্ত্রণে থাকা ‘সেভেন স্টার’ নামের কিশোর গ্যাংটির বিরোধ দেখা দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।