২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন বার্সেলোনার সেন্টারব্যাক পাউ কুবারসি।
পারিবারিক ছবিগুলোর কথা ভাবুন তো। সবাই সেজেগুজে দাঁড়িয়েছে। দাদি মাঝখানে, বাচ্চারা সামনে, কেউ কেউ চোখ বুজে ফেলেছে শেষ মুহূর্তে। ছবিটা উঠে গেল, সবাই হাসল। কেউ জানতেও চাইল না, কে তুলল ছবিটা। অথচ ফ্রেম ঠিক করা, আলো মাপা, সবার মুখ একসঙ্গে ধরে রাখা, পুরো কাজটাই তাঁর। তিনি থাকেন ছবির বাইরে। তাঁর পরিশ্রম দেখা যায় শুধু ছবিটা সুন্দর হলে, আর তখনো কেউ তাঁর নাম মনে রাখে না।ফুটবলে এই মানুষটার নাম ডিফেন্ডার।গোলের ছবি সবাই রাখে।
গোলের উদ্যাপন, আঙুল তোলা, জার্সি খুলে ফেলা, গ্যালারির উন্মাদনা। কিন্তু যে গোলটা হয়নি, তার কোনো ছবি হয় না। সময়মতো পা বাড়িয়ে দেওয়া, ঠিক সেকেন্ডে শরীরটা ঘুরিয়ে নেওয়া, বিপক্ষের ফরোয়ার্ডকে এমন কোণে ঠেলে দেওয়া, যেখান থেকে শট নেওয়া যায় না। এসব কাজের কোনো ফ্রেম নেই। কোনো পোস্টার নেই।সেই কারণেই ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কারের খবরটা এত মিষ্টি লাগছে।পুরস্কারটি এ বছর জিতেছেন বার্সেলোনার সেন্টারব্যাক পাউ কুবারসি।
বয়স মাত্র ১৯।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।