advertisement
advertisement

গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল

বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী। হঠাৎ পেছন থেকে এসে ছুরিকাঘাত শুরু করে এক তরুণ। সোমবার দুপুরে কুষ্টিয়ার থানাপাড়া এলাকায়

advertisement

ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী ও গ্রেপ্তার হওয়া কিশোর আট মাস আগে একই কোচিং সেন্টারে পড়ত। সেখানে ওই কিশোর উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছিল ছাত্রী। তখন কিশোরকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়। ওই ক্ষোভ থেকেই ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছে আহত ছাত্রী ও তার পরিবার।আহত ছাত্রী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে স্কুলছাত্রী ও তার মায়ের সঙ্গে কথা হয়।

তখন তাঁরা এসব কথা জানান ও অভিযোগ করেন।গতকাল সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত।এদিকে গতকাল রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন স্কুলছাত্রীর বাবা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর