advertisement
advertisement

ইসলামে ‘সুখ’ কী, জীবনে সুখী হওয়ার উপায় কী কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
ইসলামে ‘সুখ’ কী, জীবনে সুখী হওয়ার উপায় কী কী

advertisement

সুখ মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অনুভূতি। মানুষ আজীবন এই এক পরশপাথরের খোঁজেই ছুটে চলে। কিন্তু আধুনিক যুগে এসে সুখের সংজ্ঞা যেন বড় অদ্ভুত রূপ নিয়েছে।শপিং মলের জমকালো আয়োজন, বিনোদনজগতের হাতছানি কিংবা নামীদামি ব্র্যান্ড—সবাই আজ মানুষের কাছে ‘সুখ’ বিক্রি করতে ব্যস্ত। মানুষের ভেতরে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে, প্রচুর টাকা, ক্ষমতা আর ভোগবিলাসের মধ্যেই বুঝি লুকিয়ে আছে জীবনের আসল তৃপ্তি।

অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।মানুষ যত বেশি বস্তুগত অর্জনের পেছনে ছুটছে, তার একাকীত্ব আর মনের বিষাদ ততই বাড়ছে।সুখী হওয়ার মরীচিকা সুখ নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে নানা ভাবনা আবর্তিত হয়েছে। মধ্যযুগে খ্রিষ্টীয় দর্শনে মনে করা হতো, আদি পাপের কারণে এই পৃথিবীতে মানুষের পক্ষে নিখুঁত সুখ লাভ করা সম্ভব নয়।

(সেন্ট অগাস্টিন, দ্য সিটি অব গড, ২/৩১৫, পেঙ্গুইন ক্লাসিকস, লন্ডন, ২০০৩)অষ্টাদশ শতকে এসে টমাস জেফারসনের সুখের অন্বেষণকে মানুষের অন্যতম অধিকার হিসেবে ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর