কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগোয়ান গ্রামে
কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে যাওয়া নিজের পৈতৃক বাড়ি দেখার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, ‘এ সমস্ত ঘটনা ঘটিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।’আজ বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন নুসরাত তাবাসসুম।
এ সময় তাঁর পাশে বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য (এমপি) এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে গতকাল রাতে অভিযোগ করেন দলটির নেতারা। ঘটনার পর রাতেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে রওনা দেন।
সকালে পোড়া বাড়ি দেখার পর সেখানেই সংবাদ সম্মেলন করেন তিনি।নুসরাত তাবাসসুম বলেন, ‘এই ঘটনার পর সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।