advertisement
advertisement

এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি

ছবিটি এআই দিয়ে আঁকা

advertisement

‘মা, ভালুকটা বলল, ও আমার সবচেয়ে ভালো বন্ধু!’ সন্ধ্যা সাতটায় পাঁচ বছরের তিশার (ছদ্মনাম) কথা শুনে মা হাসলেন; কিন্তু একটু থমকেও গেলেন কিছুটা। এই খেলনা তো শুধু গান গায় না, উত্তরও দেয়!এগুলো হলো এআই খেলনা বা কথোপকথনক্ষম চ্যাটবট খেলনা (এআই টয়)। ভেতরে ইন্টারনেট সংযুক্ত এআই, তাই শিশুর যেকোনো প্রশ্নের উত্তর সে বানিয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের পিআইআরজি এডুকেশন ফান্ড চারটি এআই খেলনা পরীক্ষা করে জানিয়েছে, পরীক্ষিত সব কটিই বাড়ির বিপজ্জনক জিনিস। যেমন দেশলাই, ছুরি বা প্লাস্টিকের ব্যাগ কোথায় পাওয়া যাবে, তা বলে দিয়েছে। এমন একটি টেডি বিয়ার খেলনা বিক্রি সাময়িকভাবে বন্ধও করা হয়।ঝুঁকিটা কোথায়কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রথম পদ্ধতিগত গবেষণা বলছে, মানুষের মতো কথা বলা এসব খেলনার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তাচিহ্ন দরকার।

কারণ, এগুলো তৈরির সময় শিশুর মানসিক নিরাপত্তার কথা সব সময় ভাবা হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর