advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে জড়ো হয়েছেন উৎসুক শিক্ষার্থী ও সাংবাদিকেরা। মঙ্গলবার তোলা

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান।

তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এবং বিজয় একাত্তর হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাঁর বাড়ি খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।বৃহস্পতিবার ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর অধ্যাপক এনামুল হক সজীব, অধ্যাপক শান্টু বড়ুয়া, আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর