advertisement
advertisement

লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় পতাকা ও ব্যানার হাতে বাংলার বিজয় বহরের নতুন কমিটির সদস্য ও প্রবাসীরা

advertisement

বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও বইছে বিজয়ের আবহ। লাল-সবুজের পতাকা হাতে প্রবাসীদের এক মিলনমেলায় ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে সামনে আসছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের আনন্দ আর নাড়ির টান।

প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উদ্‌যাপনে বিস্তারিত প্রস্তুতি নিচ্ছে ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন ‘বাংলার বিজয় বহর’।আগামী ১৩ ডিসেম্বর বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এ উপলক্ষে ১০ নভেম্বর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের লিটল ঢাকার একটি ব্যাঙ্কোয়েট হলে আয়োজকদের প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ডা. জয়নুল আবেদীন।সভায় ২০২৬ সালের বিজয় দিবসের আয়োজন সফল করতে নতুন কমিটি গঠন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর