advertisement
advertisement

কম বয়সী দেখানো নয়, সতেজ দেখানোই এখন সৌন্দর্যের নতুন ট্রেন্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
কম বয়সী দেখানো নয়, সতেজ দেখানোই এখন সৌন্দর্যের নতুন ট্রেন্ড

advertisement

বয়স কম দেখানোর চেয়ে নিজের বয়সেই সুন্দর ও সতেজ দেখানো এখন বেশি গুরুত্ব পাচ্ছে।একসময় মুখের বলিরেখা মুছে ফেলা কিংবা বয়সের ছাপ আড়াল করাই ছিল ফেসিয়াল রিজুভেনেশনের প্রধান লক্ষ্য। তবে সেই ধারণা বদলাচ্ছে। এখন অনেকেই চান না চেহারায় আমূল পরিবর্তন আসুক। বরং মুখের স্বাভাবিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই দেখতে চান সতেজ, প্রাণবন্ত ও ক্লান্তিহীন।

অর্থাৎ, বয়স কম দেখানোর চেয়ে নিজের বয়সেই সুন্দর ও সতেজ দেখানো এখন বেশি গুরুত্ব পাচ্ছে।স্বাভাবিক সৌন্দর্যেই জোরবয়স বাড়ার সঙ্গে ত্বকে সূক্ষ্ম রেখা, বলিরেখা, স্থিতিস্থাপকতা কমে যাওয়া, পিগমেন্টেশন, অসমান টেক্সচার কিংবা মুখের ভলিউম কমে যাওয়ার মতো পরিবর্তন দেখা দিতে পারে। তবে এখন সবাই এসব পরিবর্তন পুরোপুরি মুছে ফেলতে চান না।

বরং ত্বকের সামগ্রিক গুণমান ভালো রাখা এবং ক্লান্তির ছাপ কমিয়ে স্বাভাবিক চেহারা ধরে রাখাই তাঁদের আগ্রহের বিষয়।প্লাস্টিক ও কসমেটিক সার্জন ডা. বশিষ্ঠ দীক্ষিত হেলথ শটসকে জানান, এখন অনেকেই এমন ট্রিটমেন্ট পছন্দ করছেন, যাতে ত্বকের সামগ্রিক চেহারায় উন্নতি আসে, অথচ নিজের স্বাভাবিক চেহারাটিও বজায় থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর