advertisement
advertisement

অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে

advertisement

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের অপারেশনস ডিভিশনে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি সদ্য স্নাতক পাস (ফ্রেশার) প্রার্থীরাও পদটিতে আবেদন করতে পারবেন। পদের নাম অফিসার, অপারেশনস ডিভিশন (গ্রেড: প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে)।

শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সন্তোষজনক ফলাফলসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতক পাস প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে।৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই প্রকাশ সম্ভবঅভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাসংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও (ফ্রেশার) আবেদন করা যাবে।

প্রার্থীর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ব্যাংকিং ও আর্থিক সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর