advertisement
advertisement

সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

গত ৩১ অক্টোবর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১-দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ হয়

advertisement

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। কিন্তু সে কর্মসূচি স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।

সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খুলনার লংমার্চের আগেই সিলেটের লংমার্চ স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা আসে। এই কর্মসূচি কবে হবে, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা পাননি তাঁরা।সিলেটের লংমার্চ নিয়ে শুরু থেকেই আলাদা পরিকল্পনা ছিল ১১–দলীয় ঐক্যের।

গত ৬ আগস্ট কর্মসূচি ঘোষণার সময়ই অন্য বিভাগগুলোর মতো বাস বা সড়কপথের পরিবর্তে সিলেটে রেলপথে লংমার্চ করার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়ক বেহাল হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চ করার প্রস্তাব আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর