advertisement
advertisement

আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের

ম্যাচসেরা হয়েছেন দিলারা আক্তার

advertisement

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সোবহানা মোস্তারিরা। পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর ইমার্জিং নেশন্স টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজমানের ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। তবে জয়ের দিনেও বাংলাদেশকে খেলতে হয়েছে নিয়মিত অধিনায়ক নাহিদা আক্তারকে ছাড়াই।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে আজ জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে ছিলেন না নাহিদা। এই টুর্নামেন্টে তাঁর আর খেলা হবে কি না, তা নিয়েও সংশয় আছে। এক্স–রে রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে তাঁর চোটের অবস্থা।নাহিদার অনুপস্থিতিতে টস করতে নেমেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের বোলারদের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি।

দলের কোনো ব্যাটারই পাননি ফিফটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর