সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আজ সকালে খাগড়াছড়ির রামগড়ে
খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম এলাকা থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অংথেপ্রু মারমা রামগড়ের ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি বিজিবির (পূর্ব নাম বিডিআর) সাবেক সদস্য।স্থানীয় লোকজন ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা।
রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁর খোঁজ শুরু করেন। পরে আজ সকালে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়। তাঁর কপালে, নাকের ওপর ও মাথার পেছনে জখমের চিহ্ন ছিল।অংথেপ্রু মারমার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবির ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। পরে বিজিবিও খোঁজ শুরু করে।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে স্বজনেরা তাঁর বাবার ঘাসের বস্তাটি দেখতে পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।