উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের হলরুমে, ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোট চোর, ডাকাত, ষড়যন্ত্রকারী ও ভোট ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে হাত মুষ্টিবদ্ধ করতে হবে এবং জনগণকে সংগঠিত করতে হবে।
জনগণের প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।আজ শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের হলরুমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলমসম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘অনেকে আমাদেরকে বলে, এই সরকারকে এভাবে আর দেশের ক্ষতি করতে কত দিন আপনারা দেবেন?
আমরা বলি, আমরা এক মিনিটও দিতে চাই না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।