advertisement
advertisement

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

advertisement

গ্যালারিতে দর্শকের ভিড়স্টেডিয়াম থেকে প্রথম আলোর প্রতিবেদন জহির উদ্দিন জানিয়েছেন, প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি অনেকটাই পরিপূর্ণ। খেলা শুরু হতে এখনও আধা ঘণ্টারও বেশি বাকি। বাংলাদেশ একাদশে দুই পরিবর্তনশ্রীলঙ্কা ম্যাচের শুরুর একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একটি আনতেই হতো। সাদ উদ্দিন চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় আজ শুরুর একাদশে রহমত মিয়া।

আর সেন্টার ফরোয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুরুর একাদশে শুকি ইতোফুসা।মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, ফারহান আলী, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা।স্বাগতসাফের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে চলা ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন লাইভ ব্লগে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর