advertisement
advertisement

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের

বিবৃতি

advertisement

ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ এবং পরিবারের সম্মতিক্রমে তা রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।

বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগানোর ঘটনাকে তাঁরা দখলের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে বাড়িতে লাগানো ওই সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে একটি জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নামকরণ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি জানিয়েছেন তাঁরা।বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর