advertisement
advertisement

ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দিতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দিতে হবে

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী

advertisement

ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১–এ অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্যরা।আজ শনিবার তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত দলীয় সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে কোনোভাবেই দায়ী না হলেও এর বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর; কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে যে পরিমাণ তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশের কম; এবং যার মধ্যে আবার বেশির ভাগই ঋণে পাওয়া তহবিল।

তাই ভবিষ্যতে এ ধরনের ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দিতে হবে।মাহবুবুল আলম সালেহী বলেন, আগে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে, তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে।সংবাদ সম্মেলনে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ জরুরি প্রস্তাবকে স্বাগত জানায় জামায়াতের প্রতিনিধিদল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর