advertisement
advertisement

হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল

হারের পর হতাশ হামজা

advertisement

প্রথম ৪৫ মিনিটের খেলা দেখে প্রেসবক্সে এক সাংবাদিক বললেন, ‘ভাবলাম, বাংলাদেশ সহজে জিতবে, এখন তো ভয় লাগছে!’ তাঁর এই শঙ্কা ততক্ষণে ছড়িয়ে পড়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারিতেও। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা হয়ে যেভাবে সেমিফাইনালে নাম লিখিয়েছিল বাংলাদেশ, তাতে সহজ জয়ে ফাইনালে ওঠার একটা সুপ্ত প্রত্যাশা মনে নিয়ে অনেকেই এসেছিলেন মাঠে।

কিন্তু গতকাল রাত সাড়ে ৮টায় মাঠে ম্যাচ গড়াতেই সেই ধারণায় পানি ঢেলে দেয় পাকিস্তান। সাফ ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে তারা বেশ কঠিন প্রতিরোধই গড়ে তোলে শুরু থেকে। স্টেডিয়ামের গ্যালারি কখনো মেতেছে গোল পাওয়ার আশায়, আবার কখনো প্রতিপক্ষের আক্রমণে হৃৎকম্পনে কেঁপেছে।শেষ পর্যন্ত সমর্থকদের হতাশায় ডুবিয়ে ৮৬ মিনিটে মিডফিল্ডার আবদুল সামাদ শাজাদ বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গড়ানো শটের গোলে বাংলাদেশের হৃদয় ভেঙে দেন।

এতক্ষণ দুর্ভেদ্য থাকা গোলকিপার শ্রাবণ এই প্রথম পরাস্ত হলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর